ভবানীগঞ্জ বিএনপি
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভবানীগঞ্জ জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।